1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

সন্দেহজনক অটোরিক্সায় ৫০ লাখ টাকার ইয়াবা, কারবারি ধরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ৩:৩২ পিএম

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিক্সা জব্দ করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় শনিবার রাত ৮টায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানে সন্দেহজনক একটি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা, একটি মোবাইল, পাচার কাজে ব্যবহৃত অটোরিক্সাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার অনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

জব্দ আলামত ও আটক মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সূত্র:পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com