1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

গাঁজা নিয়ে ধরা রোহিঙ্গা যুবকের ৪ মাসের কারাদণ্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ৬:৪২ পিএম

কক্সবাজারের টেকনাফে গাঁজাসহ নুরুল আমিন (২৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে চারমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে টেকনাফের ক্যাম্প-২২’র উনচিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাওছার সিকদার জানান, এপিবিএনের একটি টহল দল উনচিপ্রাং এলাকায় অভিযান চালায়। এ সময় নুরুল আমিনের হেফাজত থেকে সাদা কাগজে মোড়ানো ১৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার ওজন আনুমানিক ৫৮ গ্রাম। পরে তাকে সিআইসি কার্যালয়ে নেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূর তাকে ৪ মাসের কারাদণ্ড দেন।

তিনি জানান, জব্দ করা গাঁজা নির্দেশনা অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com