1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার টেকনাফ সীমান্তে ১ লাখ পিস ইয়াবাসহ দুই যুবক আটক থামার সংকেত না মেনে এসআরবি কর্মকর্তাকে চাপা দিল চট্টগ্রামমুখী ট্রাক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামায়াত নেতা আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ মিয়ানমারে পালাল পাচারকারীরা, সীমান্তে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব বিজিবি’র পৃথক অভিযান : ১ কোটি ৮৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা নারী আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ৩:২৮ পিএম

ঢাকার শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ওই দুই কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এ তথ্য নিশ্চিত করেছে। জব্দ করা স্বর্ণের দাম প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

আজ সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে০৫৮২) অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

জানা যায়, প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

আটক দুজন হলেন-এমিরেটসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও মিজানুর রহমান।

কর্মীদের জুতার ভেতর সোনা লুকিয়ে পাচারের এ কৌশল কার বা কাদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, কোথা থেকে এসব সোনা আনা হয়েছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল-সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় এনবিআর।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com