1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ৬:৪৯ পিএম

কক্সবাজারে বিভিন্ন মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে মাদক ধ্বংস কমিটি। ধ্বংস করা মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ৯৯ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ২টা থেকে বিকেল ৫টা ৫৫ মিনিট পর্যন্ত কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটির উদ্যোগে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর ৪৬টি বিভিন্ন মামলায় জব্দ করা আলামতের মধ্যে ছিল ১১ লাখ ৪২ হাজার ৫৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ১২ কেজি ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ২৬৫ ইউনিট বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. গিয়াস উদ্দিনের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানায়, বিভিন্ন মামলায় জব্দ করা আলামত আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের পর মাদক ধ্বংস কমিটির মাধ্যমে বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com