1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ৫:২০ পিএম

চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুই নারীসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জিসানের পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে জিসানকে হত্যার অভিযোগ আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার।

এদিকে জিসান হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে জিসানকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র:টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com