1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু আ.লীগ নেতাদের সিগারেট কোম্পানি এনসিপি নেতাদের মালিকানায়, কারখানা সফরে নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদি আরবের নবীজির নাম খোদাই করা ১৩০০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির ভালো মানুষ রাজনীতি করতে পারবে না’নিজের ফেসবুকে লিখে এনসিপির পৌর আহ্বায়কের পদত্যাগ এক টাকার শিক্ষক’ গাইবান্ধার লুৎফর রহমানকে অবসরভাতা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

সৌদি আরবের নবীজির নাম খোদাই করা ১৩০০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ২:৩০ পিএম

সৌদি আরবের আল-বাহা অঞ্চলের আল-মাআল্লামাহ প্রত্নতাত্ত্বিক স্থানে সন্ধান মিলেছে প্রায় ১৩ শত বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদের। মসজিদটির কিবলার দেয়ালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাম উল্লেখ করে একটি প্রাচীন শিলালিপি পাওয়া গেছে।

সৌদি হেরিটেজ কমিশনের প্রত্নতাত্ত্বিক খননকাজের চতুর্থ মৌসুমে মসজিদটির সন্ধান পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, মসজিদটি হিজরি প্রথম শতাব্দীর। অর্থাৎ ইসলামী সভ্যতার প্রাথমিক যুগের প্রায় ১৩ শতাব্দী আগের একটি স্থাপত্য নিদর্শন এটি। প্রাচীন মসজিদটির সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হলো কিবলার দেয়ালে পাওয়া শিলালিপি।

পাথরে খোদাই করা ওই লেখায় মহানবী (সা.)-এর প্রতি দরুদ লেখা রয়েছে।
প্রাচীন মসজিদটি স্থানীয় গ্রানাইট পাথর কেটে নির্মাণ করা হয়েছিল। আয়তনে এটি প্রায় ১৬ মিটার লম্বা ও ১০ মিটার প্রশস্ত। স্থাপনাটিতে কিবলামুখী মেহরাব, প্রবেশপথ এবং একটি মিনারের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে।

বাহ্যিক দিক থেকে স্থাপনাটি তুলনামূলক সরল হলেও এর নির্মাণকৌশলে তৎকালীন মুসলিম স্থাপত্যের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। খননকাজে শুধু মসজিদের কাঠামোই নয়, এর আশপাশে পাথরের তৈরি বেশ কয়েকটি কক্ষের সন্ধানও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মসজিদটি ছিল তৎকালীন জনবসতির গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক কেন্দ্র।
এ সময় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এলাকাটিতে খাদ্যশস্য সংরক্ষণের মাটির পাত্র, পানির আধার, পাথরের গৃহস্থালি সামগ্রী, শস্য পেষার জাঁতা ও হামানদিস্তার মতো বিভিন্ন নিদর্শন উদ্ধার হয়েছে। এ ছাড়া সোনা, রুপা ও তামা উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের প্রাচীন নিদর্শনও পাওয়া গেছে।

এসব উপাদান ওই সময়ের মানুষের দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে।
সৌদি হেরিটেজ কমিশনের মতে, মসজিদ ও এর আশপাশ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রথম ইসলামী যুগের মানুষের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে নতুন তথ্যের দ্বার খুলেছে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে পাথরের গায়ে টিকে থাকা নবীজি (সা.)-এর নামসংবলিত এই শিলালিপি প্রথম ইসলামী যুগের মানুষের ধর্মীয় অনুভূতি, বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও এক মূল্যবান সাক্ষ্য।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com