1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

পদত্যাগের পর আওয়ামী লীগের ৫ নেতা যোগ দিলেন বিএনপিতে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ১:৫১ পিএম

ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এসময় বিএনপির নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

পদত্যাগকারী নেতারা হলেন-উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন, যদুনন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হান্নান মৃধা, যদুনন্দী ইউনিয়নের ৭ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি রত্তন মাতুব্বর, সাধারণ সম্পাদক টুকু শেখ এবং ৮ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক লিবু মাতুব্বর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা সৈয়দ মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মোল্যা, সাংগঠনিক সম্পাদক হিরু শেখসহ স্থানীয় নেতাকর্মীরা।

পাঁচজনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন। তিনি বলেন, ‘আমি কোনো প্রকার চাপ বা ভয়ভীতি ছাড়াই স্বপ্রণোদিত হয়ে আমার পদ থেকে পদত্যাগ করেছি এবং বিষয়টি সংগঠনের কাছে লিখিতভাবে আগেই জানিয়েছি। শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আমি বিএনপিতে যোগদান করেছি।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com