1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

‘আই লাভ মোহাম্মদ’ প্রচারণায় ভারতে গ্রেফতার ৮১, শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ১২:৪৯ পিএম

‘আই লাভ মোহাম্মদ’ প্রচারণা ইস্যুতে ভারতের উত্তরপ্রদেশে অন্তত ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। হয়েছে ১০টি এফআইআরও।

ঘটনার সূত্রপাত গত মাসের শুরুতে। ঈদে মিলাদুন্নবীর মিছিলের সময় ‘আই লাভ মোহাম্মদ’ লেখা ব্যানার টানানোর অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ। এর প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে বেয়ারিলির একটি মসজিদে বিক্ষোভের ডাক দেন স্থানীয় আলেম তৌকির রাজা খান। তবে শেষ মুহূর্তে সেটি স্থগিত করা হয়।

এতে বিক্ষুব্ধ জনতা তার বাসভবনের সামনে ব্যানার হাতে স্লোগান দেয়। পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। পাল্টা ইট-পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৌকির রাজা খান ও তার কয়েকজন সহযোগীকেও।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com