1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- কক্সবাজার জেলা শাখার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি অনুষ্ঠিত

✍️ রামু প্রতিনিধি:

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ৫:২৮ পিএম

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) দুপুর ২টায় কক্সবাজারের ঐতিহ্যবাহী পাবলিক হল ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা শাখার সভাপতি ইয়াছিন আরফাত এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইমুন শাকিব এর সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা আমিরুল ইসলাম মীর, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আবু তাহেরসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “৫৪ বছরের ইতিহাসে এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচার দেখতে চায় না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামী শক্তির ঐক্য ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই সকল ইসলামপন্থী দলকে একত্রিত হয়ে ইসলামী আদর্শে গড়া রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”

অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার পাবলিক হল ময়দানে এসে শেষ হয়

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com