1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় আওয়ামী লীগ কর্মী জসিম আহাম্মদ ফের গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ১১:১১ এএম

উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে পানের খিলি বিক্রেতা ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী জসিম আহাম্মদকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উখিয়া থানা পুলিশের একটি দল হঠাৎ করেই তার দোকান থেকে তাকে আটক করে নিয়ে যায়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতেই এ গ্রেপ্তার। তবে কোন মামলায় তাকে ধরা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চল্লিশ দিন আগের একটি রাজনৈতিক মামলায় কারাভোগ শেষে জামিনে মুক্তি পান জসিম আহাম্মদ। এরপর নতুন করে ব্যবসা গুছিয়ে নেয়ার চেষ্টা করছিলেন তিনি। হঠাৎ ফের গ্রেপ্তার হওয়ায় তার পরিবার ভেঙে পড়েছে। পরিবারের দাবি, তিনি একজন সাধারণ কর্মী, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার হয়রানির শিকার হচ্ছেন।

জসিম আহাম্মদ পানের খিলি বিক্রি করে সংসার চালাতেন এবং তিনিই পরিবারে একমাত্র উপার্জনকারী। স্থানীয় সূত্রে জানা গেছে, আর্থিক সংকটের কারণে তার সদ্য এসএসসি পাস করা ছেলেকে এখনও কলেজে ভর্তি করাতে পারেননি তিনি।

এ বিষয়ে উখিয়া থানার ওসি বলেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তাকে আটক করা হয়েছে। তবে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে—শীর্ষ নেতাদের বদলে কেন বারবার পাতিনেতা, চুনোপুঁটি ও সমর্থক পর্যায়ের সাধারন কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com