1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

রায়পুরায় বিএনপির অফিস ভাঙচুর, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ১:২৭ পিএম

নরসিংদীর রায়পুরায় বিএনপির ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়ানোর ঘটনার মামলায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি দল।

রোববার (১৭ আগস্ট) দুপুরে শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাসির উদ্দীন চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

র‌্যাব-১১ এর উপপরিদর্শক রবিউল আলম গ্রেপ্তারের বিষয়টি করে বলেন,বিএনপির অফিস ভাঙচুরের ব্যাপারে রায়পুরা থানার একটি মামলার ওয়ারেন্ট থাকায় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনকে চৈতন্যা বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় ফেব্রুয়ারি মাসে দানেস মিয়া বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় র‌্যাব ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনকে গ্রেপ্তার করে।

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রাতে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এসময় কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দেওেয়া হয়। এ ঘটনার পর চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দানেস মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দাখিল করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com