1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের দাবিতে রামুতে মানববন্ধন

✍️ আবুল কাশেম, রামু

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ৭:২৫ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে কক্সবাজারের রামু উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় রামু বাইপাস চত্বরে সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার দেশের অন্যতম পর্যটন নগরী হলেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখনো দুই লেনের হওয়ায় তীব্র যানজট ও দুর্ভোগ নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। তারা অবিলম্বে মহাসড়কটিকে ছয় লেনে উন্নীত করার দাবি জানান।

 

বক্তারা আরও বলেন, কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর, রেল যোগাযোগ, বঙ্গবন্ধু টানেলসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কিন্তু এসব উন্নয়ন প্রকল্পের সুফল পেতে হলে আধুনিক মহাসড়ক অপরিহার্য।

 

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, নারী সংগঠনের প্রতিনিধি ও পরিবহন খাতের কর্মীরা অংশগ্রহণ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com