1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ২০ ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা পবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারি অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃ/ত্যুদণ্ড কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি, গ্রেপ্তার ২

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ২:৪২ পিএম

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড।

 

রবিবার (২৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে মহেশখালী থানাধীন কালারমারছড়া মিজ্জির পাড়া এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশিতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

 

অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com