1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন: চিফ হুইপ অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চম দিনেও জ্বলছে ইনানীর গ্যাসের আগুন, অপেক্ষা ১৫ দিনের বাংলাদেশের ওপর কুদৃষ্টি পড়েছে ইসরায়েলের! ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস, শিগগিরই পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ উখিয়ায় পুলিশ দেখে বন্দুক ফেলে পালালেন দুই দুর্বৃত্ত আগামীকাল প্রকাশ হচ্ছে এইচএসসির পরীক্ষার ফলাফল

অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ৬:৫০ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই সনদ’-এর কোনো সরাসরি আইনি ভিত্তি নেই। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব কোনো আইনি ভিত্তির চেয়েও অনেক বেশি।

রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আজ শনিবার গণতান্ত্রিক অভিযাত্রা সিরিজ সেমিনারের ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক পর্বে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টেরিম গভর্নমেন্টের (অন্তর্বর্তীকালীন সরকার) সময় যে জুলাই জাতীয় সনদ প্রণীত হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? নাই। কিন্তু এই রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চেয়েও বেশি।’

সনদটির আইনি স্বীকৃতির প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যখন প্রশ্ন উঠেছিল জনগণ এটি চায় কি চায় না এবং জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিকে এসে এর আইনি ভিত্তি দেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল, তখন বিষয়টি একটি চূড়ান্ত সিদ্ধান্তে নিয়ে আসার প্রয়োজন দেখা দেয়।

সালাহউদ্দিন আহমদ আরো জানান, সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সে সময় নানা ধরনের আলোচনা হয়েছিল। তিনি বলেন, আমরা তখনও বলেছিলাম আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। কিন্তু কেউ আর রাজি হলো না। পরবর্তীতে সুপ্রিম কোর্টের সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলে তারাও এই দায়িত্ব নিতে চায়নি। আদালত থেকে বলা হয়েছিল-এটি একটি রাজনৈতিক বিষয়, আপনারাই রাজনৈতিকভাবে এর সমাধান করুন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com