1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ১০:৪৬ এএম

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে বিএসএফ।

রোববার (২৪ আগস্ট) পশ্চিমবঙ্গের এক আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। এর আগে শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানা এলাকার বিথারী সীমান্তে তাকে গ্রেপ্তার করা হয়। আটকের পর পশ্চিমবঙ্গ পুলিশের স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়।

আরিফুজ্জামান গতবছর রংপুরে কর্মরত অবস্থায় ছিলেন এবং আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত। গত বছরের ১৪ আগস্টের পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার মধ্যেই তাকে ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এর সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়। তবে তিনি তার নতুন কর্মক্ষেত্রেও যোগ দেননি।

এবছর ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শনিবার পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার হেফাজতে তাকে দীর্ঘক্ষণ জেরার পরে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে।

আজ রোববার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন।

বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ এই আটকের ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি। আবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসকেও রোববার সন্ধ্যা পর্যন্ত এই গ্রেপ্তারের বিষয়ে কিছু জানানো হয়নি বলে দূতাবাস সূত্র জানায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com