1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মোবাইলে জুয়ার অ্যাপ থাকলে ২ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ২:৪৪ পিএম

যদি কারো মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপ থাকে তাহলে তিনি দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে জানিয়েছেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।

গতকাল সোমবার (২৫ আগস্ট) নিজ কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মাকসুদা আকতার খানম বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২০ অনুযায়ী অনলাইন জুয়া খেলা, জুয়া সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য ২ বছর পর্যন্ত কারাদণ্ড, ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড প্রযোজ্য। তাই যারা ভাববেন এই জুয়া লটারির মতো টাকা কামানোর জায়গা, তারা খেলার আগে দুইবার চিন্তা করবেন।

বিজ্ঞাপন

সকলকে জুয়া থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, আমাদের ধর্ম, সমাজ এবং দেশের আইন এই জুয়াকে সমর্থন করে না। মেহেরপুর জেলাকে এই অনলাইন জুয়ার কলঙ্ক থেকে মুক্ত করার জন্য আমরা আজ থেকেই অভিযান শুরু করবো।

এ সময় মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোপালসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com