1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কক্সবাজারে বাঁকখালী নদীতে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ৯:৩৮ এএম

কক্সবাজার সদরের চাঁদের পাড়া, ঝিলংজা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চলছে শোকের মাতম। নুরুল আলমের কনিষ্ঠ পুত্র মিজবাহ উদ্দিন (১৪) আর দশজন কিশোরের মতোই ছিলো চঞ্চল, প্রাণবন্ত। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ছিলো তার প্রবল আগ্রহ। ফুটবল ছিলো তার সবচেয়ে প্রিয় খেলা। কিন্তু সেই ফুটবলই যেন কাল হয়ে দাঁড়ালো এই কিশোরের জীবনে।

গতকাল বিকেলে (২৬ আগস্ট) নদীর পাড়ে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ বলটি নদীতে পড়ে যায়। সাহসী মিজবাহ বল তুলতে নদীতে নামে, কিন্তু তারপর আর উঠে আসেনি। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে কান্নার রোল—“মিজবাহ কোথায়?”

খবর পেয়ে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী একযোগে উদ্ধার তৎপরতা শুরু করে। সন্ধ্যার পর থেকে নদীর তীরে ভিড় জমে যায় স্বজন, প্রতিবেশী আর কৌতূহলী মানুষদের। রাতেই চট্টগ্রাম থেকে ডুবুরি দল রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে। একই সাথে কোস্টগার্ডের সদস্যরা যুক্ত হন উদ্ধার কাজে, স্পিডবোটে টহল চলে রাতভর।

আজ (২৭ আগস্ট) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানিতে নেমে খোঁজ শুরু করে। সমান্তরালভাবে বীচ কর্মী ইনচার্জ মাহবুব আলমের নেতৃত্বে সি সেইফ লাইফগার্ড দল টহল চালিয়ে যাচ্ছে বাকখালী নদীতে। কিন্তু এখনো মিজবাহকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্বজনদের আহাজারি যেন নদীর ঢেউকেও কাঁপিয়ে তুলছে। মা বারবার মূর্ছা যাচ্ছেন, বাবা নির্বাক—কেবল ছেলের নাম ডেকে চলেছেন। প্রতিবেশীদের চোখেও জল। এলাকাবাসী বলছে, মিজবাহ সবার প্রিয় ছিলো, ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতো সে।

হৃদয়বিদারক বিষয় হলো, মাত্র এক বছর আগে মিজবাহর বড় ভাই পানিতে ডুবে মারা যায়। সেই ক্ষত শুকাতে না শুকাতেই আবারো পানির কাছে পরিবারের হারাতে হলো আরেক সন্তানকে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com