1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ১:৩০ পিএম

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী মোঃ আজিজ মিয়াকে কক্সবাজারের লামা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন।

তিনি জানান, গ্রেফতার মোঃ আজিজ মিয়া (৫০) বান্দরবানের আলীকদম থানার দক্ষিণ পূর্ব পালং পাড়ার নুরুল হকের ছেলে। ভিকটিম তার স্ত্রী। তার স্ত্রী কুলসুমা বেগম (৪০) একজন গার্মেন্টস কর্মী। স্বামী নিয়ে তিনি কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। স্বামীর সাথে প্রায়শই তার নানান বিষয়ে ঝগড়াঝাটি চলতো। গত ৩০ জুলাই কর্মস্থল থেকে বাসায় ফিরলে স্বামী আজিজ মিয়ার সঙ্গে আবার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আজিজ মিয়া কুলসুমা বেগমকে ইট দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় এলাকাবাসী কুলসুমা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বড় মেয়ে বাদী হয়ে কর্ণফুলী থানায় আজিজ মিয়াকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ ও র‍্যাব-১৫ এর অভিযানিক দলের যৌথ চেষ্টায় কক্সবাজার জেলার লামা থানা এলাকায় থেকে আসামি আজিজ মিয়াকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com