1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে

২০ হাজার টাকায় জাকসুর ১০০ ভোট

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ১২:৩৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘১০০ ভোটের দাম ২০ হাজার টাকা’ লেখা একটি কাগজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলা এলাকায় গাছে বেঁধে রাখতে দেখা যায়। আজ শুক্রবার দুপুর থেকে বটতলার ওই গাছে কাগজটি দেখা যায়।

কাগজটিতে লেখা রয়েছে ‘হাতে ১০০ ভোট আছে। লাগলে জানাবেন। ফিক্সড-২০ হাজার। যোগাযোগ: (ঢাকা মেট্রো-ল-৬৩৬৫৪২) আ ফ ম কামাল উদ্দিন হল–বাইক’

বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আসলেই এই নাম্বার প্লেট সংবলিত কোনো বাইক আছে কি না সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তবে সম্পূর্ণ বিষয়টিকে ‘মজা’ হিসেবেই নিচ্ছেন শিক্ষার্থীরা।

তবে জাকসুর জিএস পদপ্রার্থী তৌহিদ সিয়াম বলেন, এটা মজা হিসেবে করলে ঠিক আছে, কিন্তু আসলেই যদি এ রকম হয় যে বিশ্ববিদ্যালয়ে এসে কেউ ভোট বিক্রির প্রবণতা রাখে তাহলে সেটা দুঃখজনক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com