1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

হামলার শঙ্কায় রংপুরে জাতীয় পার্টি কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ৯:৪৪ এএম

রাজধানীতে সংঘর্ষের পর সারাদেশে জাতীয় পার্টির অফিস অভিমুখে লংমার্চের ঘোষণায় রংপুরে নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জাপা নেতাকর্মীরা। এসময় সেখানে উপস্থিত নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগের পক্ষে কিংবা বিপক্ষে কোন অবস্থানেই নেই জাতীয় পার্টি। অফিসে এসে ঝামেলা করার চেষ্টা করা হলে তা প্রতিরোধ করা হবে। রাজধানীতে মব প্রতিহত করতে ভিপি নুরসহ অন্যদের ওপর যে হামলা হয়েছে, সেটা সেনাবাহিনী ও ‍পুলিশ করেছে। এর সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে নগরীর পায়রা চত্বরে পার্টি অফিসের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। সেখানে কেন্দ্রীয়, জেলা ও মহানগর জাপার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হন। নেতৃবৃন্দ ছাড়াও নেতাকর্মীরা অফিসটির আশেপাশে অবস্থান নিয়েছেন।

অবস্থান নেয়া রংপুর জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ জানান, গণঅধিকার পরিষদে আওয়ামী লীগের বহু নেতাকে পুনর্বাসন করা হয়েছে। আওয়ামী লীগকে প্রমোট করেছে তারা। কিন্তু দায়সারা হিসেবে জাতীয় পার্টির ওপর দোষ চাপানোর একটা চেষ্টা করা হচ্ছে।

রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ বলেন, মিডিয়ার মাধ্যমে রাতেই জানতে পারি, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন সারাদেশের জাতীয় পার্টির অফিসগুলো অভিমুখে লংমার্চ ঘোষণা করেছে। ওরা আমাদের অফিস এসে ভাঙচুর করতে চাইলে, সেটা প্রতিহত করবো।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কোন সম্পর্ক নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন তারা জাতীয় পার্টিকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে। রওশন এরশাদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু এবং রুহুল আমিন হাওলাদারকে দিয়ে জিএম কাদেরের পেছনে লাগিয়েছে। এইচ এম এরশাদের পেছনে লাগিয়েছে। আমরা এই সরকারের কাছেও সেই আচরণ দেখছি।

ইয়াসির বলেন, আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না জাতীয় পার্টির। নিজেদের স্বাধীন রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, আমরা এরশাদের আদর্শে রাজনীতি করি। তার আদর্শ নিয়েই বেঁচে থাকতে চাই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com