1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

মৌরিতানিয়ায় নৌকা উল্টে ৬৯ অভিবাসী নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ১০:২৫ এএম
প্রতীকী ছবি

আফ্রিকা মহাদেশের মৌরিতানিয়া উপকূলে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। বার্তাসংস্থা এএফপিকে দেশটির কর্মকর্তারা শুক্রবার (২৯ আগস্ট) জানিয়েছেন, এ সপ্তাহের শুরুতে এ দুর্ঘটনা ঘটে।

মৌরিতানিয়া কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেছেন, গত মঙ্গলবার শেষ রাতে নৌকায় থাকা অভিবাসীরা মৌরিতানিয়ার উপকূলীয় একটি শহরের আলো দেখতে পান।

এ সময় তাদের অনেকে নৌকার এক পাশে সরে যান। এতে করে নৌকাটি উল্টে যায়। ওই সময় কোস্টগার্ডের সদস্যরা ১৭ জনকে জীবিত উদ্ধার করতে সমর্থ হন।

ভয়াবহ এ নৌ দুর্ঘটনায় এরআগে ৪৯ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। এখন এটি বাড়িয়ে ৬৯ করা হয়েছে।

নৌকায় থাকা কয়েকজন অভিবাসী জানিয়েছেন, এক সপ্তাহ আগে গাম্বিয়া থেকে নৌকাটি রওনা দেয়। এ সময় এতে প্রায় ১৬০ জন মানুষ ছিলেন। নৌকায় গাম্বিয়া ছাড়া সেনেগালের নাগরিকও ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com