1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় ভুয়া সেনাসদস্য আটক, আদালতে সোপর্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ১০:৫৫ এএম

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া এক ভুয়া যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আনসার চেকপোস্টের সামনে সিভিল পোশাকে ওয়াকিটকি হাতে ঘোরাফেরা করছিলেন এক ব্যক্তি। তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর (ASU) সদস্য পরিচয় দিচ্ছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে থানায় খবর দেন।

 

খবর পেয়ে উখিয়া থানার রাত্রিকালীন কিলো–০৬ টিমের ইনচার্জ এসআই মো. কামাল হোসেন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটককৃতকে হেফাজতে নেন। পরে যাচাই-বাছাইয়ে জানা যায়, তিনি সেনাবাহিনীর সদস্য নন।

আটক ব্যক্তির নাম মো. ইউসুফ আনোয়ার (৩০)। তিনি উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব পাতাবাড়ি এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

 

এ ঘটনায় উখিয়া থানায় মামলা (নং–৫৯, তারিখ ৩০/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) আটক ইউসুফ আনোয়ারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com