1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক উপ-সম্পাদক হেমা চাকমা ডাকসুতে বামজোটের প্রার্থী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ৮:৫২ এএম

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে হেমা চাকমা সদস্য পদে লড়ছেন। এর আগে তিনি নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সাংস্কৃতিক উপ-সম্পাদক ছিলেন।

সম্প্রতি হেমা সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসুতে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমার বিষয়ে বিরূপ মন্তব্য পোস্ট করেন, যা ব্যাপক সমালোচনার মুখে পড়ে তিনি পরে সরিয়ে দেন।

হেমার প্রোফাইলে দেখা যায় এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন, “আমাকে ভোট না দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় হেরে যাবে। আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক আন্দোলনের পাশে থেকেছি।” তবে তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, গত বছরের ১৫ জুলাই, যখন ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাবিতে সন্ত্রাসী হামলা চালায়, তখন হেমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরাঘুরি ও বান্ধবীর সঙ্গে হাসিখুশি অবস্থার ছবি আপলোড করেছিলেন।

এ ঘটনায় নেটিজেনরা হেমা চাকমা নিয়ে সমালোচনা করছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com