1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

ভারতে আটক বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ২:০২ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নিমাই মণ্ডল (৪৩) নামের এক বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

নিমাই গাজীপুরের কালীগঞ্জ থানার পাড়ারটেক গ্রামের জগদীশ মণ্ডলের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে মহেশপুরের কুমিল্লাপাড়া বিওপির সীমান্তে মেইন পিলারের পাশে কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে একজন বাংলাদেশি নাগরিক নিমাইকে হস্তান্তর করে বিএসএফ।

নিমাই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করতেন এবং ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিএসএফ তাকে আটক করে। পরে বিএসএফ পতাকা বৈঠকের আয়োজন করে এবং বাংলাদেশি নাগরিকের নাম-ঠিকানা যাচাই করে তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।
হস্তান্তরের পর বিজিবি নিমাইকে মহেশপুর থানায় সোপর্দ করে বলে সূত্র জানায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com