1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

বন্দুকের গুলিতে নিজেকে শেষ করলেন ঝিনাইদহের ব্যবসায়ী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ৬:৪৫ এএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম নজু (৭২) নামের এক কাপড় ব্যবসায়ী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সলেমনাপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নজরুল ইসলাম নজু ওই গ্রামের মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা শহরে গার্মেন্টস ব্যবসা করে আসছিলেন।

 

স্থানীয়রা জানান, নজু দুইতলা বাড়িতে স্ত্রী, ছেলে ও ছেলের বউকে নিয়ে বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি দোতলা থেকে নেমে নিচতলার একটি কক্ষে যান এবং যাওয়ার আগে দোতলার প্রধান গেটে সিটকিনি লাগিয়ে দেন। ভোরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। সকালে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, ‘দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল তার। এছাড়াও ব্যাংকের ঋণ ছিল। প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com