1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

এক্সরে করে যুবকের পেটে মিলল বিপুল ইয়াবা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ৬:৫৪ এএম

ফরিদপুরে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এক্সরে করে দেখা যায়, তার পেটের ভেতরে বিপুল ইয়াবা ট্যাবলেট রয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

র‍্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙা রাস্তার মোড়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তল্লাশি করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. এনায়েত উল্লাহ নামের এক যাত্রীকে আটক করা হয়। তিনি কক্সবাজারের উখিয়ার বাসিন্দা।

এনায়েত উল্লাহকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট খেয়ে পেটে বহন করছিলেন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এক্সরে করার পর তার পেটের ভেতর প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসকের সহায়তায় বিশেষ পদ্ধতিতে আসামির শরীর থেকে ৪৪টি কালো চকোলেট সদৃশ ছোট প্যাকেট বের করা হয়। এসব প্যাকেট খুলে মোট ২ হাজার ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক এনায়েত উল্লাহ একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদউজ্জামান বলেন, আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে র‍্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com