1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

নুরের উপর আক্রমণ উদ্দেশ্যমূলক, এখনও রক্তপাত হচ্ছে, বিদেশে চিকিৎসার জন্য পাঠানো উচিৎ: মির্জা আব্বাস

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ১০:১৫ এএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল হাসপাতালে বিএনপির নেতা মির্জা আব্বাস। শনিবার দুপুরে হাসপাতালে এসে নূরকে দেখেন এবং তার চিকিৎসার খোঁজখবর এবং পরিবারের সাথে কথা বলেন তিনি।

হাসপাতাল থেকে বেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, নুরুল হক নুরের উপর আক্রমণ খুবই উদ্দেশ্যমূলক। তার নাক দিয়ে এখনও রক্তপাত হচ্ছে। কি উদ্দেশ্য কারা, কেন এটি করলো সেটি তদন্ত করে বের করা উচিৎ এবং বিচার দরকার। তাকে বিশেষ ব্যবস্থায় বিদেশে চিকিৎসার জন্য পাঠানো উচিৎ। সে সুস্থ ভাবে আবারও আমাদের মাঝে ফিরে আসুক।

তিনি বলেন, সরকারকে দেখা উচিৎ হামলাগুলো কোথা থেকে হচ্ছে। যদি তা না পারে তাহলে বুঝব তাদের কমান্ড ধরে রাখতে পারছেন না।

শুক্রবার রাজবাড়ীতে মাজার ভাঙচুরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো বিচ্ছিন্ন কিছু না, নির্বাচনকে সামনে রেখে আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণি চাচ্ছে যাতে নির্বচান না হয়। বিশ্বের পরারক্রমশালী একজনের বক্তব্যে শুনছি, তাতে মনে হচ্ছে না দেশ একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। দেশ একটা অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com