1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

পূজার আগেই আসবে বাংলাদেশের ইলিশ, আশায় বুক বেঁধেছে পশ্চিমবঙ্গের মানুষ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ৩:১৯ পিএম

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ঢাকে পড়বে কাঠি। পশ্চিমবঙ্গজুড়ে এই উৎসবে মাতবে মানুষ। কিন্তু পূজার মৌসুমে ইলিশ ছাড়া কি বাঙালির চলে! বিশেষ করে বাংলাদেশের পদ্মা নদীর সুস্বাদু ইলিশ না পেলে অপূর্ণ থেকে যায় সব আয়োজন!

তাই, এ বছরও পশ্চিমবঙ্গের ভোজনরসিক বাঙালিরা আশায় বুক বেধেছেন, পূজার আগেই রাজ্যে ঢুকবে বাংলাদেশের ইলিশ। তাদের জন্য সুখবর! সূত্র বলছে, চলতি মাসের মাঝামাঝিতেই আসতে পারে বাংলাদেশের পদ্মার সুস্বাদু রুপালি ইলিশ।

কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রে জানা গেছে, এবারের দুর্গাপূজার আগেই বাংলাদেশ থেকে উপহার হিসেবে ভারতে আসতে চলেছে তিন হাজার মেট্রিক টন রুপালি ইলিশ।

সূত্র আরও জানিয়েছে, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ পাঠানোর জন্য সম্মতি জানিয়েছে। এসব ইলিশ সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে থেকে আসতে পারে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আসবে ইলিশগুলো।

তবে, বাংলাদেশের ইলিশের সরবরাহের অভাবে এরই মধ্যে পশ্চিমবঙ্গের বাজার ছেয়ে গেছে গুজরাটের ইলিশে। স্বাদে-গন্ধে বাংলাদেশের ইলিশের সঙ্গে গুজরাটের ইলিশের তুলনা চলে না। তবে দামের দিক থেকে গুজরাটি ইলিশই সাশ্রয়ী।

বর্তমানে পশ্চিমবঙ্গের বাজারগুলোতে ৭০০ থেকে ৮০০ গ্ৰাম এবং ওপরে ১ কেজি ২০০ থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের গুজরাটি ইলিশ পাওয়া যাচ্ছে। এক কেজি ওজনের পাইকারি ডিমওয়ালা ইলিশের দাম ৬০০ থেকে ৮০০ রুপি, ডিম ছাড়া ইলিশের দাম ৯০০ থেকে ১ হাজার রুপি। আর বাংলাদেশের এক কেজি থেকে একটু বেশি ওজনের ইলিশের দাম পশ্চিমবঙ্গের মাছ বাজারে ১৯০০-২০০০ রুপি।

এদিকে, চলতি বছর বাংলাদেশে ইলিশের জোগান কম থাকায় পূজার সময় পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ আসবে কি না, তা নিয়ে সন্দিহান হাওড়ার ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। গত আগস্টে তিনি ইলিশের জন্য বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com