উখিয়ায় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল কালামকে (৫২) গ্রেফতার করেছে এসআরবি-১৫।
মঙ্গলবার রাত নয়টার দিকে এসআরবি-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উখিয়ার উত্তর সোনার পাড়া এলাকার মঙ্গেরটেকস্থ এলিট লাইভ ফিস রেস্টুরেন্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. আবুল কালাম জালিয়া পালংয়ের সোনার পাড়া এলাকার হাজী বশির উল্লাহর ছেলে। ২০১৬ সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানার একটি মাদক মামলায় আদালত তাকে ১০ বছরের সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে পরোয়ানামূলে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে।