1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ৫:৩৩ এএম

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনার বাসচালক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ফেনীর লালপুল হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বাসের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬) ও অন্যজনের পরিচয় জানা যায়নি।

এছাড়া যশোরের জিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আবদুল আলী মোল্লার ছেলে রফিক বাসচালক (৬০) আহত হয়েছেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ফেনী লালপোল হাফিজিয়া এলাকায় এলে সড়কের মধ্যে একটি ট্রাক হঠাৎ দাঁড়িয়ে যায়। এসময় যাত্রীবাহী বাসটি ট্রাকের পেছনে এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নিহত হন। গুরুতর আহত হন বাসের চালক ও হেলপার। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুপারভাইজারকে মৃত ঘোষণা করেন এবং বাস চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠান।

এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপঅফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলে সুপারভাইজার নিহত হন, চালক ও হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে হেলপারের মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

 

এদিকে ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাককে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com