1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আমি ক্রিকেটার, সন্ত্রাসী না’: বুলবুলকে হুমকির বিষয়ে তামিম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ৮:৪২ এএম

বিসিবি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই আলোচনা বাড়ছে দুই সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবালকে ঘিরে। সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলকে ‘নির্বাচন না করার হুমকি’ দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। এ কারণে বিসিবি তার নিরাপত্তাও চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বুলবুলের প্রতিদ্বন্দ্বী তামিম ইকবাল।

আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে অজ্ঞাত ব্যক্তি আমিনুল ইসলাম বুলবুলকে ফোনে বলেছিলেন, ‘নির্বাচন না করলে হয় না?’ এ পরিস্থিতিতে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক তথা বর্তমান বোর্ড প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি বন্দুকধারী নিয়োগের জন্য বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রতি তামিম ইকবালের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আসলে এটা খুব বেশি ফলো করি নাই। যদি আসলেই এটা হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক। যদি কেউ মনে করে থাকে। আমি ক্রিকেটার, সন্ত্রাসী কেউ না। আমি সন্ত্রাসী না (হাসি)। আমার কাছে মনে হয় যে বুলবুল ভাই যখনই যেটা মন্তব্য করেন এটা ওনার পরিষ্কারভাবে বলা উচিত। ওনার মন্তব্য মাঝেমধ্যে কিছু প্রশ্ন রেখে দেয়।’

তামিম ইকবাল নিজেও জাতীয় দলের সাবেক অধিনায়ক। দেশের ক্রিকেট ইতিহাসেরই সেরা ওপেনার ছিলেন। তিনি আরও বলেন, ‘এরকম কোনো কল যদি ওনার এসে থাকে তাহলে নিশ্চয়ই নাম্বারটাও আছে। নাম্বারটা আমার মনে হয় আমাদের দেশে যথেষ্ট ইন্টিলিজেন্স আছে যে কে এই কলটা দিল খুঁজে বের করা। লুকোচুরি না করে উনি যদি ওনার সেফটির কথা চিন্তা করেন তাহলে উনি যে চিঠি দিয়েছেন সেখানে নাম্বারসহ উল্লেখ করে দেয়া উচিত। যদি এরকম কিছু না হয় এটাও পরিষ্কার করে দেয়া উচিত যে এরকম কিছু হয় নাই।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com