1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ার হরিণমারার সাইফুলের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

✍️ সরওয়ার আলম শাহীন

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ৩:০২ পিএম

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় তিন শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় আব্দুল হক ফকিরের ছেলে মোহাম্মদ সাইফুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল দীর্ঘদিন ধরে গ্রামের মুদি দোকানের আড়ালে ইয়াবা, মদ ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। সম্প্রতি ৭ থেকে ৮ বছর বয়সী তিন শিশু তার নরপিশাচী নির্যাতনের শিকার হয়েছে।

শিশুদের ভাষ্যমতে, দোকান থেকে নাস্তা ও নগদ টাকার প্রলোভন দেখিয়ে এ অপকর্ম চালায় সাইফুল। এর মধ্যে এক শিশু মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে।

ভুক্তভোগী শিশুদের বাবারা হলেন—ছৈয়দ (পেশায় দোকানদার), আলা উদ্দিন (টমটম চালক) ও আব্দু সালাম। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হবার পর অভিযুক্ত সাইফুল এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।

ভুক্তভোগী এক ছাত্রের পিতা আলা উদ্দিন বলেন, স্থানীয়ভাবে বিষয়টি সুরাহার কথা বলেছে সবাই, তাই থানায় অভিযোগ দায়ের করিনি।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, বিষয়টি আমার জানা নেই, কেউ অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সাইফুলকে রক্ষায় কিছু প্রভাবশালী ব্যক্তি ভুক্তভোগী পরিবারগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। পাশাপাশি টাকা লেনদেনের মাধ্যমে গোপনে মীমাংসারও চেষ্টা চলছে। এতে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com