1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

রামু প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

✍️ আবুল কাশেম, রামু

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ৩:০৬ পিএম

রামু প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রামু অফিসার্স ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

রামু প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক আমীর হোছাইন হেলালী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি আবু নাঈম মো. হারুন ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির রামু উপজেলা প্রধান সমন্বয়কারী আহসান জোবায়ের, জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্সের অন্যতম সংগঠক মাঈনুর রশিদ, রামু উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবু তালেব ছোটন, প্রেস ক্লাবের সহ-সভাপতি মাষ্টার নাছির উদ্দীন ও নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক আনিস নাঈম, সদস্য মো. কাসেমসহ অনেকে।

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স, সহ-সভাপতি কাইয়ুম উদ্দিন, প্রচার সম্পাদক রিজন বড়ুয়া, ক্রীড়া সম্পাদক সাইদুজ্জমান, সদস্য মো. নোমান, নুরুল হাকিম, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি জাতির সামনে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় সাংবাদিকদের আরও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

 

সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য নাসের ফায়সাল। শেষে কেক কাটা ও সংক্ষিপ্ত র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com