1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ৫:৫৩ পিএম

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে ১০টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

আহত রাহাত হোসেন (২৪) নগরের বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত রাহাতের বাবা ফারুক হোসেন বলেন, আমার ছেলের এক বন্ধুর বাবা মারা যায়, সে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। তখন কয়েকজন হেলমেটধারী এসে রাহাতের হাত-পায়ে কোপাতে থাকে। কুপিয়ে হাত-পায়ের রগ ও পায়ের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। বাম হাতের দুটি আঙুল কোপ দিয়ে আলাদা করা হয়েছে। তার সারা শরীরে আঘাত করা হয়েছে। সন্ধ্যার দিকে হাসপাতালে তার অপারেশন হয়েছে।
রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জানিয়ে তার বাবা দাবি করেন, প্রায় আট-নয় মাস আগে পাড়ার ভেতরে কিছু লোকজনের সঙ্গে রাহাতের ঝামেলা হয়েছিল। পরে সেটি পাড়ার মুরব্বিরা বসে মীমাংসা করে দিয়েছিলেন। পূর্বশত্রুতার জেরে তারা এ হামলা করেছে।

আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান কালবেলাকে বলেন, লাক্কাতুরা চা-বাগান এলাকায় অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি রাহাতের ওপর হামলা চালিয়ে দুই পায়ে-হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। কারা এ হামলা চালিয়েছে পুলিশ এই বিষয়ে তথ্য সংগ্রহ করছে। তার পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নেব। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পুলিশের কাছে দেওয়া হয়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com