1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৮:১২ এএম

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে রেইডিং টিম।

 

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে। অভিযানে উপপরিদর্শক মো. কামরুজ্জামানসহ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা অংশ নেন।

 

অভিযান দল সূত্রে জানা যায়, টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের গনি রোডস্থ ছোট হাজির মার্কেটে অবস্থিত আহমদিয়া রাইস এজেন্সি নামের দোকান থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

 

আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউপির বড় হাবিব পাড়া এলাকার মো. পারভেজ (২১) এবং টেকনাফ সদর ইউপি বড় হাবিব পাড়া এলাকার মোহাম্মদ আয়াছ।

 

দেহতল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করে রেইডিং টিম।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com