1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও চার নেতাকর্মী গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ১২:৩৩ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শহিদুল্লাহ হল ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হেদায়েত উল্লাহ সরকার (৪০), ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন (৫৮), ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ হাসান অনু (৫৩) এবং বরগুনা জেলার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক (৪৭)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম কোতয়ালী থানার দনিয়া যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হেদায়েত উল্লাহ সরকারকে গ্রেপ্তার করে। একই তারিখ ও সময়ে রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ। এ ছাড়া, বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে ডিবি গুলশান বিভাগের একটি টিম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. শরিফ হাসান অনুকে গ্রেপ্তার করে। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ১১টায় রমনা এলাকায় অভিযান চালিয়ে আ. রাজ্জাককে গ্রেপ্তার করে রমনা বিভাগ।

তিনি আরও জানান, গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com