1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

প্রো-ভিসি ১০ শতাংশ ব্যালট কেটে রাখার অর্ডার দিয়েছিলেন : জাবি অধ্যাপক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৪:৪৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) হলে গিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে অর্ডার দিয়ে এসেছিলেন যে ১০ শতাংশ ভোট তোমরা কেটে আলাদা করে রেখে দাও।’

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘প্রো-ভিসি জামায়াতপন্থী। ২০১৪ সাল পর্যন্ত তিনি জামায়াতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

তার জন্মদিনে জামায়াতের নেতারা তার বাসায় তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। আমার কাছে প্রমাণ আছে। আমরা গোয়েন্দা খবর নিয়েছি। তারাও জানিয়েছে, তিনি জামায়াতের সঙ্গে জড়িত ছিলেন।

মাঝে কিছুদিনের জন্য তিনি আওয়ামী লীগে যোগ দেন। তারপর ৫ আগস্টের পর যখন দেখলেন বিএনপির ভালো সময় আসতে পারে, তখন গত এপ্রিল মাস থেকে তিনি বিএনপির ছবি পোস্ট করা শুরু করেন। সুতরাং বোঝাই যায় তিনি রাজনৈতিকভাবে চরিত্রহীন। এ রকম একটা লোককে জাকসু নির্বাচনের মতো কনফিডেন্সিয়াল দায়িত্বগুলো দেওয়াটা আমরা কখনোই দায়িত্বশীল মনে করি না।

তিনি আরো বলেন, ‘প্রো-ভাইস চ্যান্সেলর কখনোই নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি ভিজিটর হিসেবে আসতে পারেন। প্রথম দিকে আমরা ভোট বয়কট করিনি, কারণ উনারা আশ্বস্ত করেছিলেন যে কোনো অনিয়মের ঘটনা ঘটবে না। বাহির থেকে কোনো ব্যালট আসবে না। কিন্তু আপনারা দেখেছেন, অতিরিক্ত ১০ শতাংশ ব্যালট পেপার তারাই দিয়ে এসেছিল।

আমরা ভোট বর্জন করার কথা জাতিকে জানিয়েছি। জাতির কাছেই তাদের জবাবদিহি থাকবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com