1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফ‍্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল টেকনাফের হ্নীলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে এমপি শাহজাহান চৌধুরীর সহায়তা কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার কক্সবাজারে একদিনে চার মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩ দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি

উখিয়ায় বনভূমি দখলের দায়ে আ’লীগ নেতা স্বপন শর্মা রনি কারাগারে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ২:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনভূমি জবরদখলের অভিযোগে আওয়ামী লীগ নেতা স্বপন শর্মা রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রাথমিক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

জানা গেছে, স্বপন শর্মা রনি দীর্ঘদিন ধরে উখিয়ার হলদিয়া পালং ৮নং ওয়ার্ডের  সংরক্ষিত বনাঞ্চলের একটি অংশ নিজের দখলে নিয়ে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় বনবিভাগ তদন্ত শুরু করলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বপন শর্মা রনির বিরুদ্ধে ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৩(১)(খ): সংরক্ষিত বনাঞ্চলে অনধিকার প্রবেশ,৩৩(১)(ক): বনভূমির অবৈধ ব্যবহার,৩৩(১)(গ): সরকারি অনুমোদন ব্যতীত স্থাপনা নির্মাণের অভিযোগ আনা হয়েছে।

 

আইন অনুযায়ী, এসব অপরাধের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।

স্বপন শর্মা রনি স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।  উখিয়ায় তার প্রভাব বিস্তৃত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগেও তার বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ভূমি দখলসহ একাধিক অভিযোগ থাকলেও কোনোটিই এতদিন আইনি পর্যায়ে গড়ায়নি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, স্বপন শর্মার দখল কার্যক্রমের কারণে একাধিকবার বনাঞ্চলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তারা এ ঘটনায় প্রশাসন কঠোর ভূমিকা নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com