1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

‘বাসা-বাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য আমার ওপর চাপ আছে’

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৩:১১ পিএম

বাসা-বাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের আন্দোলন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান যে, বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে কিনা?- জবাবে তিনি বলেন, ‘না; বরং বাসা-বাড়িতে আমরা যে গ্যাস দেই, সেটা বন্ধ করে দেওয়ার জন্য আমার ওপর চাপ আছে। কিন্তু আমি বন্ধ করি না, কারণ এটা যদি করি তাহলে আমি আমার নিজের বাসায় ঢুকতে পারব না।’

তবে কোথা থেকে বা কী ধরনের চাপ আছে- সে বিষয়ে কিছু জানাননি উপদেষ্টা।

একপর্যায়ে সাংবাদিকরা উপদেষ্টার কাছে জানতে চান যে, অনেক এলএনজি আমদানি হচ্ছে- সামনে গ্যাসের দাম বাড়বে কিনা? জবাবে ফাওজুল কবির বলেন, দাম এখন বাড়বে না। আগে সরকারি সিদ্ধান্ত ছিল প্রতি দুই-এক মাস অন্তর অন্তর গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে। আমাদের এক বছর কয় মাস হয়ে গেল, আমরা কিন্তু এখনো বিদ্যুতের দামও বাড়াইনি, গ্যাসের দামও বাড়াইনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com