1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

উখিয়ায় ইয়াবা ও মিনি বাস জব্দ, গ্রেপ্তার ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ৮:৩৭ এএম

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মিনি বাসসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাতে উখিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে কিলো-০৬ ডিউটি পার্টির এসআই সুমন দে ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন

মো. শফিকুল ইসলাম রুবেল (৩২), পিতা- হাবিবুর রহমান, মাতা- কামরুন নাহার বেগম, সাং- বালুখালী ০১নং ওয়ার্ড, পালংখালী ইউপি।

মো. নুরুল হাকিম (২৫), পিতা- মৃত শামসুল আলম, মাতা- তৈয়বা বেগম, সাং- বালুখালী ০১নং ওয়ার্ড, পালংখালী ইউপি।

উখিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইয়াবা ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com