1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ১:৫১ পিএম

কক্সবাজারের টেকনাফে জালিয়ারদ্বীপ এলাকায় নাফনদীতে ভাসমান ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার ইয়াবার আনুমানিক মুল্য সাড়ে ৭ কোটি টাকা।

এ অভিযানে মাদক মামলায় ৩ জনকে পলাতক আসামি করা হয়েছে। এরা হলেন হ্নীলা ইউনিয়নের জাদীমুরার মৃত সুলতান আহমদের পুত্র আব্দুর রহিম বাদশা (৪২), দমদমিয়া ৯ নম্বর ওয়ার্ড নুর আলমের পুত্র মো. আয়াজ প্রকাশ রুবেল (২৬) এবং একই এলাকার ইসমাইলের পুত্র জসিম উদ্দিন (২৫)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর ভোররাতে কয়েকটি অভিযানিক দল অপরাধীদের ধরতে নাফ নদীর বিভিন্ন কৌশলগত স্থানে ফাঁদ পাতে।

আন্তর্জাতিক সীমানা পার হয়ে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে সাঁতরে আসতে দেখা গেলে আগে থেকেই বিজিবির ওঁৎ পেতে থাকা নৌ-টহল দলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে জালিয়ারদ্বীপ ও শোয়ারদ্বীপের মধ্যবর্তী জলসীমায় অভিযান শুরু করে।

মাদক কারবারিদের পালিয়ে যেতে দেখে বিজিবর নৌ-টহল দল তাদের ধাওয়া করলে পাচারকারীরা মাদকের প্যাকেটগুলো নদীতে ফেলে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পানিতে ভাসমান ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করে নিয়ে আসে বিজিবি। অপরাধীরা সীমান্ত অতিক্রম করে মায়ানমার অংশে ঢুকে পড়ায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com