1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ৯:৪৩ এএম

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ককে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদরের মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

নিহত লিলি আক্তার ওই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান উত্তমের স্ত্রী। স্থানীয় বিএনপির এই নেতার এলাকায় একটি বেকারি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিওন বেকারির মালিক ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান উত্তম। মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় ৪-৫ জন মুখোশধারী সেই বেকারিতে প্রবেশ করে আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ জানান, বিএনপি নেতা আনিসুর রহমান উত্তমের স্ত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি ছিল পূর্বপরিকল্পিত। উত্তমকে না পেয়ে সন্ত্রাসীরা তার স্ত্রীকে হত্যা করে।

তিনি আরও জানান, এ বিষয়ে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া এই ঘটনা যারাই ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তিনি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কী কারণে এ হত্যা সে বিষয়ে তদন্ত চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com