1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

কুয়াকাটা সৈকতে নারীদের গোসলের ভিডিও ধারণ, যুবককে কারাদণ্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ১১:৫০ এএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে নারীদের গোসলের ভিডিও গোপনে ধারণ করার দায়ে রুবেল পাহলান (৩০) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ দেন কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা সৈকতে গোসল করেছিলেন। এসময় গোপনে নারীদের গোসলের ভিডিও ধারণ করছিলেন রুবেল। বিষয়টি দেখে সৈকতের ফটোগ্রাফাররা তাকে ধরে ফেলেন। পরে তাকে ট্যুরিস্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক অভিযুক্ত রুবেলকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে পুলিয়ে সোপর্দ করেন।

স্থানীয় ফটোগ্রাফার মো. জাকারিয়া বলেন, ‌‘আমরা দেখি সে মেয়েদের ভিডিও করছে আর খারাপ মন্তব্য করছে। সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তাকে পুলিশে দেই।’

আরেক ফটোগ্রাফার রুবেল বলেন, ‘তার মোবাইল চেক করে দেখি অনেক ভিডিও বানানো আছে। যেগুলো ফেসবুকে ছেড়ে কুয়াকাটার বদনাম করে।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘আমরা সার্বক্ষণিকভাবে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত। এমন ব্যক্তিদের কোনো ছাড় নেই।’

কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক বলেন, ‘ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের কাজে কাউকে ছাড় দেওয়া হবে না।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com