1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ১২:০৫ পিএম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তারা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং চলমান মানবিক সেবা সম্পর্কে অবহিত হন।

প্রতিনিধি দলে ছিলেন— মিস কানো আয়ানা (বস্টন কনসাল্টিং গ্রুপ), মিস সামিজো আয়ু (কিয়োটো বিশ্ববিদ্যালয়), মিস্টার কুরোডা কাজুহিদে (গ্লোবাল পিসবিল্ডিং অ্যাসোসিয়েশন অব জাপান), মিস যোশিমুরা মিকি (ডব্লিউএফপি), মিস নাকাশিমা নেনে (মিতসুবিশি কর্পোরেশন), মিস নোমুরা তসুকাসা (নিহন বিশ্ববিদ্যালয়), মিস মিয়ামোটো রিরিকা (ইউনিয়ন কলেজ), মিস উশিমারু সায়াকা (কোবে বিশ্ববিদ্যালয়), মিস্টার আকাহোশি শো (কোবে বিশ্ববিদ্যালয়), মিস্টার কোডামা তোরানোসুকে (মেইজি বিশ্ববিদ্যালয়), মিস হে ইউরু (বস্টন কনসাল্টিং গ্রুপ), মিস কুবোশিমা ইউকি (পার্সল বিজনেস প্রসেস ডিজাইন), মিস মাতসুদা তমোমি (সেভ দ্য চিলড্রেন জাপান), মিস্টার শিমা তমোকি (এক্স রিসার্চ ইনস্টিটিউট লিমিটেড)।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দল প্রথমে ক্যাম্প-১২ এর ডাটা রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করে নিবন্ধন কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিত হন। পরে তারা ক্যাম্প-১১ সি/১ ব্লকে ইউনিসেফের অর্থায়নে Codec পরিচালিত লার্নিং সেন্টার এবং ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার ঘুরে দেখেন। দুপুরে ক্যাম্প-১৪ এ/৩ ব্লকের রোহিঙ্গা উইমেন মাল্টি পারপাস সেন্টার পরিদর্শন করেন, যেখানে রোহিঙ্গা নারীদের জন্য দক্ষতা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও মানসিক সহায়তা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া বিকেলে প্রতিনিধি দল ক্যাম্প-১৩ এর অ্যাডলেসেন্ট অ্যান্ড ইউথ সেন্টার এবং উইমেন অ্যান্ড গার্ল সেফ স্পেস সেন্টার, এবং সর্বশেষ ক্যাম্প-১৮ এর রোহিঙ্গা কালচারাল অ্যান্ড মেমরি সেন্টার ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com