1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

চকরিয়ায় ২৭ দিন পর আদালতের নির্দেশে মামলা, ওসিসহ আসামি ৯

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ১:৩০ পিএম

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ২৭ দিন পর আদালতের নির্দেশে মামলার রেকর্ড করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দায়ের হওয়া মামলায় চকরিয়া থানার সাবেক ওসি শফিকুল ইসলাম ও চকরিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাবেয়া খানমসহ ৯ জনকে অভিযুক্ত (আসামি) করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে মামলা রেকর্ড করতে নির্দেশ দেন জেলা দায়রা ও জজ আদালতের ভারপ্রাপ্ত জজ মো.মামুনুর রশিদ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র দাশ।

অভিযুক্তরা হলেন- চকরিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, পুলিশের এএসআই হানিফ মিয়া, পুলিশ কনস্টেবল, মহিউদ্দিন, পুলিশ কনস্টেবল ইসরাক হোসেন, স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খানম ও সহকারি শিক্ষক মো.জসীম উদ্দিন, সহকারি শিক্ষক মোস্তফা কামাল, অফিস সহায়ক মো. পারভেজ, নৈশ প্রহরী নুর মোহাম্মদসহ অজ্ঞাত ৪ থেকে ৫ জন।

মামলার বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, আদালতের নির্দেশসহ মামলার নথি থানায় আসামাত্র মামলা হিসেবে রেকর্ড করেছি। যা নির্ধারিত সময়ে আদালতে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত ২১ আগষ্ট বিদ্যালয়ের চেক জালিয়াতি ও নগদ টাকা আত্মসাতের অভিযোগ তুলে দুর্জয়কে পুলিশের হাতে সোপর্দ করা হয়। আসলে গত ১০-১২ দিন ধরে এই অভিযোগে তাকে মানসিকভাবে চাপে রাখা হচ্ছিল। বৃহস্পতিবার (২১ আগস্ট) আবারও একই অভিযোগে বিদ্যালয়ে ডেকে নিয়ে বিকেল ৫টা পর্যন্ত একটি কক্ষে জিম্মি করে রাখা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শুক্রবার (২২ আগস্ট) সকালে থানা হাজত খুলে তার মরদেহ উদ্ধার করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com