1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

পেকুয়ায় মসজিদ কমিটি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ৪:৩১ পিএম

কক্সবাজারের পেকুয়ায় মসজিদ পরিচালনা কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের তিনজন গুরুতর আহত হয়েছেন।

১৭ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের শরতঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শরতঘোনা এলাকার আবদুল মালেকের ছেলে মো.কায়সার (৪৫), মৃত আবদুল হাকিমের ছেলে মহি উদ্দিন (২৮) এবং মৃত আবদুর রহমানের ছেলে গিয়াস উদ্দিন মনু (৪২)। তাদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

কায়সারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

জানা গেছে, শরতঘোনা মাদরাসা পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দু পক্ষের বিরোধ চলছে। সম্প্রতি মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে কয়েকজন আহত হন।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ জানান, মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের দ্বন্দ্ব চলছে। ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে শান্ত থাকতে বলেছি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com