1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

টেকনাফে র‍্যাব-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ১২:১৩ পিএম

কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মোঃ ওমর সিদ্দিক (২৮)। তিনি মিয়ানমারের মংডু শহরের খারাংখালী এলাকার মোঃ ওসমানের ছেলে। এ সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

র‍্যাব ও বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সুইচ গেইট এলাকার কেওড়া বাগানে অভিযান চালানো হয়। সেখানে সীমান্ত পার হয়ে আসা মাদকের একটি বড় চালান গ্রহণের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছিল বলে খবর পাওয়া যায়।

অভিযানের সময় হাতেনাতে মোঃ ওমর সিদ্দিককে আটক করা হয়। তার কাছ থেকে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব ও বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com