1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু

জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করল ভারত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ১:১৮ পিএম

জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার দোহাই দিয়ে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করে দিয়েছে ভারত। ’৩৬ জুলাই : রাষ্ট্র বনাম নাগরিক’ এ নামের প্রামাণ্যচিত্রটি একটি টিভি চ্যানেলে গত আগস্টে প্রচার করা হয়। যা পরবর্তীতে ইউটিউবে প্রকাশ করা হয়।

প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন ভারতের সৌমিত্র দস্তিদার। তিনি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, “যখন ইউটিউবে ভিডিওটি প্রকাশ করা হয়। তখন একটি গানের কপিরাইট নিয়ে ঝামেলা হয়। যা সেপ্টেম্বরে ঠিক হয়। এটি বাংলাদেশের সবাই দেখতে পাচ্ছিলেন। বাংলাদেশ থেকে আমার বন্ধু আমাকে প্রামাণ্যচিত্রটির লিংক দেন, যেন ভারতে আমি এটি দেখতে পারি। যখন আমি কনটেন্টটিকে ক্লিক করি তখন দেখতে পাই ভারতে এটি ব্লক করা হয়েছে।”

ওই প্রামাণ্যচিত্রে বদরুদ্দিন ওমর, তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দিনের মেয়ে শারমীন আহমেদ, মেঘমল্লার বসু এবং উমামা ফাতেমার ইন্টারভিউ ছিল।

প্রামাণ্যচিত্রটির স্ক্রিপ্ট এবং গবেষণা করেছেন শাহেদ শুভ। ক্যামেরায় ছিলেন লুতফর রহমান। পরিচালক সৌমিত্র দস্তিদার বলেছেন তিনি বাংলাদেশের গণঅভ্যুত্থানের বিষয়টি সেখানে তুলে এনেছেন। প্রত্যক্ষদর্শীরা যা দেখেছেন তাই প্রকাশ করেছেন। কিন্তু ভারতের নিরাপত্তার জন্য হুমকি এমন কিছু এতে ছিল না।

তিনি বলেছেন, যেখানে ভারতে ‘বেঙ্গল ফাইলসের’ মতো বিতর্কিত ছবি নিরাপত্তা দিয়ে প্রদর্শন করা হচ্ছে সেখানে তার প্রামাণচিত্র ভারতে ব্লক করায় তিনি অবাক হয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com