1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় একাধিক মামলার পলাতক আসামি টিটু পুলিশের জালে সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সংসদকেও এই লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল উখিয়ায় অবৈধভাবে পাহাড় কর্তন ও বালু উত্তোলন: ৩ লাখ টাকা জরিমানা ইয়াবা নিতে ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার আসতেন’ ফ‍্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল টেকনাফের হ্নীলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে এমপি শাহজাহান চৌধুরীর সহায়তা কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার কক্সবাজারে একদিনে চার মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ

সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলো সীমান্তের শীর্ষ চোরাকারবারি জহির

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ৭:৪০ পিএম

ঘুমধুম সীমান্তের শীর্ষ চোরাকারবারি জহির আহমেদের বিরুদ্ধে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও পার্বত্য নিউজের প্রতিবেদক মাহমুদুল হাসানের বসতবাড়িতে গিয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে হত্যার হুমকি দেন তুমব্রু বাজার পাড়ার মৃত শফিকুর রহমানের পুত্র জহির।

‘ ২১ সেপ্টেম্বর (রবিবার) এর মধ্যে হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ‘ দাবী করে জহির হাসানের স্বজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

সীমান্ত সাংবাদিকতার পরিচিত মুখ হাসান জানান, ‘ তিন দিন আগে রাতের বেলায় ঘুমধুম সীমান্ত দিয়ে পাচারের সময় চোরাকারবারিদের একটি দল বেশ কিছু কাপড়ের বস্তা আমার মোটরসাইকেলের আলো দেখে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সেসব চোরাই পণ্য জব্দ করে, এই ঘটনার পর থেকে চোরাকারবারিরা আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। আজ রাতে জহির এসে সরাসরি হুমকি দিয়ে গেলো, পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।’

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, ‘ প্রাথমিকভাবে বিষয়টি অবগত হয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

জহির আহমেদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় শীর্ষ মাদক চোরাকারবারি হিসেবে রয়েছে তার নাম।

সাংবাদিককে হুমকির বিষয়ে জানতে চেয়ে তার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com