1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

উখিয়ায় সেনা চেকপোস্টে ইয়াবাসহ পিতা-পুত্র আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ২:২৭ পিএম

উখিয়া আর্মি ক্যাম্পের যৌথ বাহিনী চেকপোষ্টে বিপুল পরিমান ইয়াবাসহ পিতা-পুত্র দুইজনকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) তারিখ বেলা ১২ টার দিকে উখিয়া আর্মি ক্যাম্প এর যৌথবাহিনী চেকপোষ্টে একটি সিএনজি তল্লাশি করতে গেলে সিএনজিটি নির্দেশনা অমান্য করে পালিয়ে যাবার চেষ্টা করে। এমন সময় চেকপোস্টে কর্তব্যরত সেনাসদস্য কর্তৃক সিএনজি চালক এবং তার সহযোগী যাত্রীকে আটক করা হয়।

পরবর্তীতে উক্ত সিএনজি তল্লাশি করে মোহাম্মদ হেলাল উদ্দিন এবং তার পিতা জালাল আহমদ প্রকাশ জলুকে সিএনজির পেছনে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৯৯৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উদ্ধারকৃত ইয়াবা এবং মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com